Terms & Conditions
amazingitbd.com থেকে কেনাকাটা করলে নিচের শর্তগুলো প্রযোজ্য হবে। অর্ডার করার আগে একবার পড়ে নেওয়ার অনুরোধ রইল।
অর্ডার ও কনফার্মেশন
- অর্ডার দেওয়ার পর আমাদের টিম ফোনে কনফার্ম করলে তবেই অর্ডারটি চূড়ান্ত হয়।
- স্টক শেষ হয়ে গেলে বা ঠিকানা অসম্পূর্ণ হলে আমরা অর্ডার বাতিল করার অধিকার রাখি — সেক্ষেত্রে অগ্রিম টাকা ফেরত দেওয়া হয়।
- একই নম্বর থেকে বারবার ভুয়া অর্ডার এলে সেই নম্বরে ক্যাশ অন ডেলিভারি বন্ধ করা হতে পারে।
দাম
- সব দাম বাংলাদেশি টাকায় (৳) এবং ডেলিভারি চার্জ আলাদা।
- কম্পিউটার পণ্যের দাম ডলার রেট ও আমদানি খরচের সাথে দ্রুত বদলায়, তাই দাম আগাম নোটিশ ছাড়াই পরিবর্তন হতে পারে। কনফার্ম হওয়া অর্ডারের দাম বদলায় না।
- ওয়েবসাইটে ভুল দাম ছাপা হলে অর্ডার কনফার্ম করার আগে আমরা আপনাকে জানিয়ে দেব।
পণ্যের বিবরণ
- স্পেসিফিকেশন যথাসম্ভব নির্ভুল রাখা হয়; প্রস্তুতকারক মডেল আপডেট করলে সামান্য পার্থক্য হতে পারে।
- প্রি-ওউন্ড পণ্যের ক্ষেত্রে ছবি প্রতীকী হতে পারে — প্রকৃত ইউনিটের কন্ডিশন অর্ডারের আগে জানিয়ে দেওয়া হয়।
ওয়ারেন্টি, ডেলিভারি ও ফেরত
বিস্তারিত Return & Warranty এবং Shipping & Delivery পেজে দেওয়া আছে; সেগুলোও এই শর্তাবলীর অংশ।
মেধাস্বত্ব
এই সাইটের লোগো, ছবি ও লেখা Amazing IT-এর সম্পত্তি। ব্র্যান্ডের লোগো ও পণ্যের ছবি সংশ্লিষ্ট প্রস্তুতকারকের সম্পত্তি, শুধু শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয়েছে।
যোগাযোগ
ফোন / হোয়াটসঅ্যাপ: +88 01842-749125
ইমেইল: info@amazingitbd.com
ঠিকানা: IT Park (5th Floor), New Market, Cumilla