Shipping & Delivery

আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিই। অর্ডার কনফার্ম হওয়ার পর পণ্য প্যাক করে কুরিয়ারে হ্যান্ডওভার করা হয় এবং আপনাকে SMS-এ জানিয়ে দেওয়া হয়।

ডেলিভারি চার্জ ও সময়

এলাকাচার্জসময়
কুমিল্লা ও আশপাশ (ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, নোয়াখালী)৬০ টাকা১–২ দিন
ঢাকা ও বিভাগীয় শহর (চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ)১২০ টাকা১–৩ দিন
বাংলাদেশের অন্য সব এলাকা১৫০ টাকা২–৪ দিন

চেকআউটে ঠিকানা দিলে চার্জটি স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে যায়, তাই অর্ডার দেওয়ার আগেই মোট টাকা দেখতে পাবেন।

প্যাকিং

ল্যাপটপ, মনিটর ও প্রিন্টারের মতো নাজুক পণ্য বাবল র‍্যাপ ও শক্ত কার্টনে প্যাক করে পাঠানো হয়। বড় পণ্যের ক্ষেত্রে কুরিয়ারের ওজন অনুযায়ী চার্জ কিছুটা বেশি হতে পারে — অর্ডার কনফার্মের সময় জানিয়ে দেওয়া হয়।

ক্যাশ অন ডেলিভারি

সারা দেশে ক্যাশ অন ডেলিভারি চালু। তবে দামি পণ্যের (যেমন ল্যাপটপ) ক্ষেত্রে কুরিয়ার কোম্পানির নিয়ম অনুযায়ী আংশিক অগ্রিম নেওয়া হতে পারে।

পার্সেল খুলে দেখে নিন

ডেলিভারি ম্যানের সামনেই বক্স খুলে পণ্যটি মিলিয়ে নেওয়ার অনুরোধ করছি। ভুল পণ্য বা বাইরে থেকে ভাঙা হলে তখনই ফেরত দিন — আপনার কোনো টাকা লাগবে না।

দোকান থেকে সংগ্রহ

চাইলে IT Park (5th Floor), New Market, Cumilla — এই ঠিকানায় এসে নিজে দেখে নিয়ে যেতে পারেন। আসার আগে ফোন করে স্টক নিশ্চিত করে নিন।

ডেলিভারি নিয়ে সাহায্য

ফোন / হোয়াটসঅ্যাপ: +88 01842-749125
ইমেইল: info@amazingitbd.com
ঠিকানা: IT Park (5th Floor), New Market, Cumilla