FAQs

নিচে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো। উত্তর না পেলে Contact Us পেজ থেকে জানান।

পণ্য ও ওয়ারেন্টি

প্রি-ওউন্ড ল্যাপটপ মানে কি পুরোনো নষ্ট ল্যাপটপ?

না। প্রি-ওউন্ড মানে ব্যবহৃত কিন্তু পরীক্ষিত ল্যাপটপ — বেশিরভাগই কর্পোরেট অফিস থেকে আসা বিজনেস সিরিজ (HP EliteBook, Dell Latitude ইত্যাদি)। প্রতিটি ইউনিট চালু করে ব্যাটারি, ডিসপ্লে, কিবোর্ড ও পোর্ট দেখে তবেই বিক্রি হয়, আর কন্ডিশন পণ্যের পেজে লেখা থাকে।

ওয়ারেন্টি কত দিনের?

ওয়ারেন্টি পণ্যভেদে আলাদা — ব্র্যান্ড নিউ পণ্যে অফিসিয়াল ওয়ারেন্টি, প্রি-ওউন্ড ল্যাপটপে সার্ভিস ওয়ারেন্টি। প্রতিটি পণ্যের পেজে ওয়ারেন্টির মেয়াদ লেখা থাকে; নিশ্চিত হতে অর্ডারের আগে ফোনে জেনে নিন।

ব্যাটারি ও চার্জার ওয়ারেন্টির আওতায় পড়ে?

সাধারণত ব্যাটারি, চার্জার/অ্যাডাপ্টার ও অন্যান্য কনজিউমেবল অংশ ওয়ারেন্টির বাইরে থাকে। এটি কম্পিউটার ব্যবসার স্বাভাবিক নিয়ম, এবং অর্ডারের আগেই আমরা জানিয়ে দিই।

কনফিগারেশন বদলে নেওয়া যাবে (RAM/SSD বাড়ানো)?

যাবে। বেশিরভাগ ল্যাপটপে RAM বা SSD আপগ্রেড করা যায়। অর্ডারের সময় বলে দিলে আমরা দাম জানিয়ে দেব এবং লাগিয়ে দিয়েই পাঠাব।

দাম ও পেমেন্ট

ওয়েবসাইটের দামই কি চূড়ান্ত?

হ্যাঁ, পেজে দেখানো দামই বর্তমান দাম। তবে ডলার রেট ও আমদানি খরচের কারণে কম্পিউটার পণ্যের দাম দ্রুত বদলায় — তাই অর্ডার কনফার্মের সময় আমরা দাম মিলিয়ে নিই।

কিছু পণ্যে দাম দেখাচ্ছে না কেন?

যে পণ্যগুলোর দাম এখনো হালনাগাদ হয়নি সেগুলো "Stock out" দেখায়। ওই পণ্য লাগলে ফোন করুন — বর্তমান দাম ও স্টক জানিয়ে দেব।

কীভাবে টাকা দিতে পারব?

সারা দেশে ক্যাশ অন ডেলিভারি চালু আছে। দামি পণ্যের ক্ষেত্রে কুরিয়ারের নিয়ম অনুযায়ী আংশিক অগ্রিম লাগতে পারে। বিকাশ/নগদে অগ্রিম পেমেন্টের সুবিধাও আছে; চালু থাকলে চেকআউটেই দেখতে পাবেন।

ডেলিভারি

ডেলিভারি চার্জ কত এবং কত দিনে পাব?

কুমিল্লা ও আশপাশে ৬০ টাকা, ঢাকা ও বিভাগীয় শহরে ১২০ টাকা, দেশের বাকি এলাকায় ১৫০ টাকা। সাধারণত ১–৩ দিনের মধ্যে পৌঁছে যায়। বড় বা ভারী পণ্যে কুরিয়ারের ওজন অনুযায়ী চার্জ কিছুটা বেশি হতে পারে। বিস্তারিত Shipping & Delivery পেজে।

পার্সেল খুলে দেখে নেওয়া যাবে?

যাবে। ডেলিভারি ম্যানের সামনেই বক্স খুলে পণ্যটি মিলিয়ে নিন। ভুল পণ্য বা বাইরে থেকে ক্ষতিগ্রস্ত হলে তখনই ফেরত দিন।

দোকান থেকে নিজে নিতে পারব?

পারবেন। কুমিল্লা নিউ মার্কেটের আইটি পার্ক (৫ম তলা)-এ এসে দেখে নিয়ে যেতে পারেন — আগে ফোন করে স্টক নিশ্চিত করে নিলে সময় বাঁচবে।