Privacy Policy

এই নীতিমালা amazingitbd.com-এর জন্য প্রযোজ্য। সাইটটি ব্যবহার করলে বা অর্ডার করলে আপনি নিচের শর্তগুলোতে সম্মতি দিচ্ছেন বলে ধরা হবে।

আমরা কী তথ্য নিই

  • অর্ডারের তথ্য: নাম, মোবাইল নম্বর, ডেলিভারি ঠিকানা, ইমেইল (দিলে) ও অর্ডারের বিবরণ।
  • পেমেন্টের তথ্য: বিকাশ/নগদে পাঠানো লেনদেনের নম্বর ও পরিমাণ। আমরা কোনো কার্ড নম্বর বা পিন সংরক্ষণ করি না।
  • অ্যাকাউন্টের তথ্য: অ্যাকাউন্ট খুললে নাম, ইমেইল ও এনক্রিপ্টেড পাসওয়ার্ড।
  • সার্ভিসের তথ্য: ওয়ারেন্টি ক্লেইমের সময় পণ্যের সিরিয়াল নম্বর ও ইনভয়েসের তথ্য।

কেন নিই

  • অর্ডার প্রসেস করা, কুরিয়ারে পাঠানো ও ডেলিভারি নিশ্চিত করা।
  • অর্ডার ও ডেলিভারির আপডেট SMS পাঠানো।
  • ওয়ারেন্টি, সার্ভিস ও অভিযোগের সমাধান করা।
  • হিসাব-নিকাশ ও আইনগত বাধ্যবাধকতা পূরণ করা।

তথ্য কার সাথে শেয়ার করা হয়

শুধু অর্ডার পৌঁছে দিতে যতটুকু দরকার, ততটুকুই — কুরিয়ার সার্ভিস (নাম, ঠিকানা, মোবাইল), SMS গেটওয়ে (মোবাইল নম্বর) এবং মোবাইল ব্যাংকিং সেবা (পেমেন্ট যাচাই)। আমরা আপনার তথ্য কারও কাছে বিক্রি বা ভাড়া দিই না।

কুকি

কার্ট মনে রাখা, লগইন ধরে রাখা এবং সাইটের ব্যবহার বোঝার জন্য আমরা কুকি ব্যবহার করি। ব্রাউজার থেকে কুকি বন্ধ করা যায়, তবে তখন কার্ট বা লগইন ঠিকভাবে কাজ করবে না।

আপনার অধিকার

আপনার সম্পর্কে আমাদের কাছে কী তথ্য আছে তা জানতে চাওয়া, ভুল তথ্য সংশোধন করা বা SMS পাওয়া বন্ধ করার অনুরোধ যেকোনো সময় করতে পারেন।

নিরাপত্তা

সাইটটি HTTPS-এ চলে, পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয় এবং অ্যাডমিন প্যানেলে ঢোকার অধিকার শুধু নির্দিষ্ট কয়েকজনের।

যোগাযোগ

ফোন / হোয়াটসঅ্যাপ: +88 01842-749125
ইমেইল: info@amazingitbd.com
ঠিকানা: IT Park (5th Floor), New Market, Cumilla